চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
‘আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫’। ছবি: টাইমস
Advertisement
Advertisement

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার সকালে খুলনায় জাহানাবাদ সেনানিবাসে  আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এসময় দেশের সেবায় আর্মি সার্ভিস কোরের অবদানের কথা উল্লেখ করে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার এবং সেনা কল্যান সংস্থার চেয়ারম্যানসহ সেনাসদরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad