চট্টগ্রাম-৩: জামায়াতের প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-৩: জামায়াতের প্রার্থীকে শোকজ
Advertisement
Advertisement

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি। প্রার্থীর নাম মো. আলা উদ্দীন শিকদার।

বুধবার ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন জামায়াতের এই প্রার্থীকে শোকজ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থী তার প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড লাগিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ২০টির বেশি বিলবোর্ড লাগানো এবং প্রচারের কাজে ১২টি মাইক ব্যবহার করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এসব অভিযোগ বিএনপি প্রার্থীর পক্ষ থেকে উত্থাপন করা হয়।

হেলাল উদ্দীনের সই করা নোটিশে অভিযোগের বিষয়ে আগামী শনিবার বেলা সাড়ে ১১টায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এবারের নির্বাচনে এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad