চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।

নিউ মুরিং কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরকে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন আট ঘণ্টার কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মসূচি শুরু হয়।

সংবাদ সম্মেলনে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়ে সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতির কথা জানায়। ইব্রাহিম খোকন বলেন, সরকার ঢাকায় কয়েকজন নেতাকর্মীকে আটকের মাধ্যমে আন্দোলন দুর্বল করার চেষ্টা করেছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে কর্মসূচি শিথিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই এবং আলোচনার পর টানা কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বক্তব্য দেন।

এদিকে, ৩১ জানুয়ারি থেকে আন্দোলন শুরুর পর চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্দর কার্যক্রমে ব্যাঘাতের কারণে একাধিক জাহাজ রপ্তানি কনটেইনার বোঝাই না করেই বন্দর ত্যাগ করছে বলে জানা গেছে।

একই সঙ্গে আমদানি পণ্যের ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ১৯টি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করতে পারছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর