চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্তে বিক্ষোভ, পুলিশের বাধা

চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্তে বিক্ষোভ, পুলিশের বাধা
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: মোহাম্মদ জায়েদ
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বন্দর অভিমুখে মিছিল শুরু করলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ থাকায় আমরা বিক্ষোভকারীদের থামিয়েছি। পরে বিক্ষোভকারীরা সেখানেই তাদের কর্মসূচি শেষ করেন।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: মোহাম্মদ জায়েদ

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তারা বলেন, বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। নিজেদের দক্ষতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও এটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশের কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে।

শ্রমিক নেতারা আরও সতর্ক করে বলেন, দেশের বন্দর বিদেশিদের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। তারা সরকারকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন- সিদ্ধান্ত প্রত্যাহার না হলে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

সমাবেশ থেকে আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শ্রমিক অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর