গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুর পর এলাকাবাসীর ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ শহিদুল ইসলাম (৪০) ও তার ছেলে মোহাম্মদ শিয়াব মিয়া (১৪)।

নিহতের স্বজনদের বরাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, ধানখেতে পানি দেওয়ার জন্য সকাল ১০টার দিকে বিদ্যুৎচালিত সেচ পাম্প নিয়ে পুকুরপাড়ে যান তারা। ঘণ্টাখানেক পর শহিদুলের মা চায়না বেগম খোঁজ নিতে যান ওই পুকুরপাড়ে। এ সময় তিনি ছেলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন।

স্থানীয়রা এসে মরদেহ বাড়িতে নেয়। এর কিছুক্ষণ পর বাবা শহিদুলের খোঁজে আবারও পুকুরপাড়ে যান স্বজনরা। তখন তার মরদেহ পুকুরে দেখতে পান এবং উদ্ধার করে বাড়িতে নেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিদ্যুৎচালিত সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad