খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় যুবককে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা নগরীতে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়কের কুলিবাগানের ইস্পাহানি জুট প্রেস কলোনির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল সোয়া ৮টার দিকে জলিল মুন্সি কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি বুকের ডান এবং পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।

আরও পড়ুন

ঘটনার সময় দৌলতপুর থানা পুলিশের সাদা পোশাকধারী টিমের সদস্যরা ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন।

এ সময় তারা হামলাকারীদের মধ্যে নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত সালামের ছেলে মো. রাসেল (৩২), আসিফ মোল্লা (২৫) ও অজ্ঞাত একজনকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। তখন আসিফ ও অজ্ঞাত যুবক মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। অপর দুর্বৃত্ত রাসেল ওরফে পিচ্চি রাসেলকে ধাওয়া করলে পিস্তলসহ তিনি ঘটনাস্থলের পাশের বস্তিতে পালিয়ে যান। রাসেলকে মাত্র ১৫দিন আগে দৌলতপুর থানা পুলিশ আটক করে আদালতে চালান দিয়েছিল। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ এফ এম জাহিদুল ইসলাম বলেন, নিহত জলিল মুন্সির বুকের ডান পাশের ওপরে ও পিটের বাম পাশে ছিদ্র আছে। তবে তার একটি নাকি, দুটি গুলি লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর