কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন খন্দকার মোশাররফ
Advertisement
Advertisement

জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে। তাই কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানাই।’

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বর্ষিয়ান রাজনীতিবিদ খন্দকার মোশাররফ বলেন, বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে, তবে কুমিল্লা নামে নয় অন্য নামে।

তিনি বলেন,  ‘কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘কু’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন, কিন্তু কুমিল্লার নামে করবেন না। সেখানে কুমিল্লার জনগণ, দলমত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে কুমিল্লাকে ‘ময়নামতি’ ও ২০২২ সালে ‘মেঘনা’ নামে বিভাগ করার প্রস্তাব গ্রহণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর