ঢাকার মিরপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টায় শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


