কলাবাগানে বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

কলাবাগানে বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি মঞ্জুরুল বাছিদের বাসার সামনে এই ঘটনা ঘটে।

তিনি জুমার নামাজে যাওয়ার আগে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারপতির বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত অবস্থায় আমরা তিনটি ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে।’

আরও পড়ুন

উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেল। ছবি কোলাজ: টাইমস

 

তিনি আরও জানান, এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, গ্রেপ্তার হওয়া চারজনের কাছে থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad