কয়েক দল মিলে চূড়ান্ত প্রার্থী তালিকা করবে জামায়াত: শফিকুর

কয়েক দল মিলে চূড়ান্ত প্রার্থী তালিকা করবে জামায়াত: শফিকুর
দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

এককভাবে নয়, কয়েকটি দলের সমন্বয়ে শিগগিরই আগামী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে ইনশাল্লাহ প্রার্থী ঘোষণা করব।’

আরও পড়ুন

তিনি প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইসি প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিলেও এখনো অনেকে টেকনিক্যাল সমস্যায় রেজিস্ট্রেশন করতে পারেননি।

এজন্য নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad