কক্সবাজারে সাগরে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজারে সাগরে গোসলে নেমে তরুণের মৃত্যু
সাগরে ভেসে যাওয়ার পর ইয়াসিনকে উদ্ধার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক স্থানীয় তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার বাসিন্দা।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘সকালে ইয়াসিন আরাফাতসহ স্থানীয় কয়েকজন বন্ধু সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের টানে ইয়াসিন ভেসে যেতে থাকেন। এ সময় তার বন্ধুদের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা লাইফগার্ড কর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।’

তিনি জানান, উদ্ধারের পর ইয়াসিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হেলাল উদ্দিন নামে খুলনার এক পর্যটক নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad