কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক
কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ এক আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযুক্তের নাম আব্দুস শুক্কুর প্রকাশ ওরফে বাসিন্যা (৫৫)। তিনি মহেশখালী উপজেলার স্থানীয় বাসিন্দা।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড মহেশখালী স্টেশনের কেরুনতলীর কাছে গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড ফাঁকা গুলি, চার রাউন্ড তাজা কার্তুজ, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বাসিন্যাকে আটক করা হয়।

জব্দ করা অস্ত্র, গোলা-বারুদ ও অভিযুক্ত ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিয়াম-উল-হক।

উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর