ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে নিহত ৬০
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন।

শনিবার দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে কয়েক ঘণ্টার লড়াইয়ে নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন। দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন। হুতিদের চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বেসামরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

আরও পড়ুন

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরকারি বাহিনী হুতিদের অবস্থানে ধারাবাহিক বিমান হামলা চালায়। এতে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। ২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটি ইয়েমেনের অন্যতম তীব্র লড়াই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইয়েমেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সরকারি যুদ্ধবিমান তায়িজ ও হোদেইদাহে হুতিদের অবস্থান, সেনা সমাবেশ ও যানবাহনে অন্তত ১৫টি হামলা চালিয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হুতিরা তায়িজ ও হোদেইদাহর দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে বড় ধরনের হামলা শুরু করে। তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের পাশাপাশি ব্যাপক কামান হামলা চালিয়ে লোহিত সাগরের উপকূলীয় সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে অগ্রসর হয়।

এরপর থেকে তায়িজ ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বাব আল-মান্দেব প্রণালির কাছে বন্দর আল-মাখাকে ঘিরে লড়াই চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর