Author: মো. আল আমিন সাদমান

নানা চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ জমা দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যাবেন। সেখানে অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশগুলো পেশ করবেন। সরকার এসব সুপারিশ বাস্তবায়ন করবে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। আর এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে  সনদ বাস্তবায়নে গণভোটের আদেশ ও দিনক্ষণ এবং পিআর পদ্ধতিতে আগামী সংসদে উচ্চ গঠন। যদিও এ দুই ইস্যুতেই এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতবিরোধ রয়েছে। ফলে, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশই শেষ কথা নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সামনে…

Read More

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই পদ্ধতির বাস্তবায়ন এবং এর প্রয়োগ নিয়ে রীতিমতো মেরুকরণ তৈরি হয়েছে। যারা এই পদ্ধতির সমর্থন করছেন তারা বলছেন, পিআর পদ্ধতি চালু হলে সংসদে প্রতিনিধিত্বের হার আরও ন্যায্য হবে। এক্ষেত্রে কোনো দল যত শতাংশ ভোট পাবে, ঠিক তত শতাংশ আসন পাবে। এর ফলে বড় দলের একচ্ছত্র ক্ষমতা কমবে এবং ছোট দলগুলোর কণ্ঠস্বর জোরালো হবে। তবে সমালোচকরা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখনো পিআর পদ্ধতির জন্য প্রস্তুত নয়। তারা বলছেন, এই পদ্ধতি সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। উদাহরণ হিসেবে নেপাল, ইতালি ও বেলজিয়ামের…

Read More

সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ছিল প্রবল, অক্টোবরে তা নিচ্ছে আরও ভয়াবহ রূপ। মাসের প্রথম দিকেই দেখা যাচ্ছে সেই ভয়াবহতার ছাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৪২ জন। এই সময়ে প্রাণ হারিয়েছেন নয়জন। একদিনে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। অক্টোবরের প্রথম পাঁচ দিনেই মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে এবং মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৬৫ জন। ডেঙ্গু নিয়ে বাংলাদেশ এখন বড় একটি স্বাস্থ্য সংকটের মুখে দাঁড়িয়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অক্টোবরে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি…

Read More

‘বাংলাদেশের নাগরিক’ দাবি করে ভারতীয়দের সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ‘পুশ ইন’ করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মুসলিম পরিচয় ও বাংলাভাষী হওয়ায় ‘অমানবিকভাবে’ অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ভারতীয় নাগরিকদের সীমান্ত পথে এপারে ‘পুশ ইন’ করা হচ্ছে বলেও অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি চার মাসের অন্তঃসত্ত্বা ভারতীয় নাগরিক সোনালী খাতুনসহ আরও পাঁচজনকে জোর করে বাংলাদেশে পাঠায় ভারত। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ধীতর গ্রামের বাসিন্দা সোনালী খাতুন দীর্ঘদিন ধরে দিল্লিতে স্বামীর সঙ্গে ইটভাটায় কাজ করছিলেন। তাদের আধার কার্ড, রেশন কার্ড, জমির কাগজসহ সব বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও ভারতীয় পুলিশ গত ২০ জুন তাদের ‘অবৈধ বাংলাদেশি’ দাবি করে আটক করে। এরপর কোনো যাচাই-বাছাই…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইনে ‘মন্থরগতির’ কারণে ‘দুর্ভোগের’ অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। ভোটের কার্যক্রমে সংযুক্তদের যথাযথ প্রশিক্ষণের অভাবে এমনটা ঘটছে বলে জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বাইরে ভোট প্রদানের পর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসনুবা কবির দ্য টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আন্তরিকতা থাকলেও কেন্দ্রে নিয়োজিতদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণের অভাব আছে বলে মনে হয়েছে।’ ‘ভোটার নম্বর বলার পরেও আমাকে প্রথমে বলা হয় আমার কেন্দ্র এটা না। এরপর আইডি কার্ড দেখানোর পরও তিনি আমার নম্বর খুঁজে পাচ্ছিলেন না লিস্টে। পরে আমি নিজেই লিস্ট…

Read More

রাজপথ থেকে আদালত, কোথাও আর সাংবাদিকরা নিরাপদ নন। ক্রমবর্ধমান সহিংসতা আর রাজনৈতিক চাপ দেশে সংবাদপত্রের স্বাধীনতার সংকটকে আরও গভীর করে তুলছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সাংবাদিকদের ওপর নানা ধরনের দমন-পীড়নের ঘটনা নথিভুক্ত হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যে জানা যায়, শুধু ২০২৫ সালের আগস্ট মাসেই ৩৯টি ঘটনায় ৭২ জন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। এর মধ্যে একজন নিহত, ৩৩ জন আহত, একজন গ্রেপ্তার এবং ১৯ জন সাংবাদিক চাকরি হারিয়েছেন। গত ৭ আগস্ট গাজীপুরে নির্মমভাবে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এক নারীকে মারধরের ভিডিও করতে গিয়ে তিনি সশস্ত্র যুবকদের হাতে আক্রান্ত হন। তারা তাকে তাড়া করে রাস্তায়…

Read More

দেশজুড়ে ক্রমেই ধর্ষণের ঘটনা বাড়তে থাকায় নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ বৃদ্ধির এই প্রবণতা শুধু নারীর প্রতি সহিংসতার কারণে নয়, গুরুতর এই ফৌজদারি অপরাধ আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি সামাজিক অস্থিরতা বৃদ্ধির অশনি সংকেতও বহন করে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪৯২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। আর ২০২৪ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ৪০১টি। অর্থাৎ মাত্র সাত মাসেই ধর্ষণের সংখ্যা গত এক বছরের প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭৪টি। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে তারা ৩৫৪টি ধর্ষণের ঘটনা শনাক্ত করেছে, যা ২০২৪ সালের প্রায়…

Read More