Author: এম ইদ্রিস আলী, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট তেলের পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমানুষের ক্ষতি ছাড়াও ইলামপাড়া গ্রাম, জৈতা ছড়া গাঙ এবং হাইল হাওরের পরিবেশ–প্রতিবেশে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে,  দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধ ট্যাপিংয়ের মাধ্যমে তেল চুরির চেষ্টার জেরে সোমবার গভীর রাতে প্রকৃতিক বনাঞ্চল এলাকায় কনডেনসেট তেল প্রথমে জৈতা ছড়ায় এবং পরে তা ভেসে হাইল হাওরে ছড়িয়ে পড়ে। পাইপলাইন থেকে নির্গত অপরিশোধিত তেলের দুর্গন্ধে আশপাশের বসতবাড়ির মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থার শিকার হয়। পরদিন মঙ্গলবার রাত ৯ টার দিকে ছড়ায় ভেসে থাকা তেলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে ধ্বংস হয় আশপাশে বিস্তৃত হয়ে অন্তত এক কিলোমিটার এলাকার গাছগাছালি, ঝোপঝাড় ও জীববৈচিত্র্য। আগুন…

Read More