প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রর্দশন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই বিজ্ঞপ্তির চার দিন আগে রোববার আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালায় ও আশপাশের এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েও আলাদা বিবৃতি এসেছে দুই দফা। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ ফটক,…
Author: টাইমস রিপোর্ট
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লির বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিট ইনডেক্স বা তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারতে অবশ্য কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সংস্থাটির মতে, ১৪ জুন থেকে ওই এলাকায় তাপমাত্রা কমতে পারে। যদিও পশ্চিম রাজস্থান ও আশপাশের এলাকাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবুও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, খবর ইউএনবির। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত সর্বশেষ বুলেটিনে আইএমডি জানায়, ‘পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে আরও ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৬৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে…
কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনার মামলায় ওই ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করে। একই সঙ্গে তার দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখের রিমান্ড শুনানি জন্য ১৫ জুন দিন ধার্য করা হয়। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় আসামি সিয়াম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অপর দুই আসামির সাত দিন করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়। একই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার…
সাভারে প্রকাশ্যে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আসামি বাশার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অপর আসামি ওবায়দুলকে কারাগারে পাঠানো হয়েছে। দুই আসামি সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি বাশার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। তবে অপর আসামি ওবায়দুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি…
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’ বুধবার লন্ডনে চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে…
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন।’ ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী কয়েকটি সভা ও সেমিনারে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন, খবর ইউএনবির। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মত ‘কুলাঙ্গাররা’ ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন। বিচারাঙ্গনে কোন মাফিয়া থাকবে না, কোন চক্রের সিন্ডিকেট থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে…
গোটা জাতি এখন লন্ডনের বৈঠকের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কারণ, মুহাম্মদ ইউনূস এবং তারেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা আনন্দের উৎস হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রত্যাশিত বৈঠক বাংলাদেশে গণতন্ত্রের জন্য নতুন হাওয়া বয়ে আনবে।’ বুধবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই আশাবাদ ব্যক্ত করেন তিনি । বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি এই বৈঠক ঐতিহাসিক হবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন হাওয়া বয়ে আনবে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এই বৈঠক বাংলাদেশের ‘দুর্ভাগ্যজনক গণতন্ত্র’…
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, আইসিইউ ও এইচডিইউ সুবিধাসহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ রোধে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশে সাতটি নির্দেশনা দিয়েছে অধিদপ্তরটি। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর। নির্দেশনাগুলো হলো-১. জনসমাগম এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন। ২. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন। ৩. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন (কনুই বা টিস্যু ব্যবহার করে)। ৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।…

