ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় আরও ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় আরও ৫ সন্দেহভাজন গ্রেপ্তার
চুরি হওয়া কানের দুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ফ্রান্সের প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান গয়না চুরির ঘটনায় আরও পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্সের খবরে বলা হয়, প্যারিসের প্রসিকিউটর বৃহস্পতিবার জানান, ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে ১০ কোটি ২০ লাখ ডলার (১০২ মিলিয়ন) মূল্যের ধনরত্ন চুরির সঙ্গে গ্রেপ্তারকৃতরা  জড়িত থাকতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। চুরির ঘটনা তদন্তে সাম্প্রতিক এই অগ্রগতি চুরি হওয়া রত্নগুলো উদ্ধার করতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি।

প্যারিসের প্রসিকিউটর লর বেকো রেডিও স্টেশন আরটিএল-কে জানান, সন্দেহভাজনদের একজনকে অপরাধস্থলে ফেলে যাওয়া ডিএনএ-এর মাধ্যমে শনাক্ত করা হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেকো আরও জানান, গত শনিবার ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুইজনও আংশিকভাবে অপরাধ স্বীকার করেছেন। এর মধ্যে একজনকে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় চার্লস দ্য গল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

আরটিএল-কে বেকো বলেন, ‘সেই মুহূর্তে আমাদের গ্রেপ্তার অভিযান দ্রুততর সময়ের মধ্যে করতে হলেও জাদুঘর থেকে চুরি যাওয়া ওইসব অমূল্য সম্পদের বিষয়ে আরও তথ্য পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

গত ১৯ অক্টোবর সকালে সাড়ে নয়টার দিকে ল্যুভর মিউজিয়ামে স্মরণকালের সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে। চোরেরা কৌশলে জাদুঘরে ঢুকে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের সময়ের বিভিন্ন গয়না চুরি করে পালিয়ে যায়।

আরও পড়ুন

ইতিহাসের ভয়াবহতম চুরির সাক্ষী ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম। ছবি: এপি/ইউএনবি

জাদুঘর থেকে চুরি যাওয়া বস্তুগুলো হল- ১৯ শতাব্দীর রানী মেরি-অ্যামেলি ও হরটেন্সের ব্যবহৃত নীলা ডায়াডেম (দুষ্প্রাপ্য নীল হীরার গয়না), গলার হার এবং কানের দুল, সম্রাট নেপোলিয়ানের দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইজের পান্নাখচিত গলার হার ও কানের দুল, সম্রাজ্ঞী ইউজেনির ডায়াডেম এবং ১৯ শতাব্দীর ফরাসি সম্রাটদের সময়কার বো টাইয়ের ব্রোচ।

ল্যুভর কর্তৃপক্ষের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাত দল ঝুড়ির মতো লিফট (বাস্কেট লিফট) ব্যবহার করে জাদুঘরের সামনের দিকের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ডিসপ্লে কেস (প্রদর্শনী বাক্স) ভেঙে ওই গয়নাগুলো চুরি করে। চোরেরা মাত্র চার মিনিটের মধ্যে কাজ শেষ করে সকাল ৯টা ৩৮ মিনিটে বাইরে অপেক্ষমান দুটি স্কুটারে পালিয়ে যায়।

এই ডাকাতি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে, যা সেখানকার অনেকের কাছে বিশেষ লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনার পর ফ্রান্সের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাছাড়া মিউজিয়ামের সবচেয়ে মূল্যবান রত্নগুলোর মধ্যে কিছুসংখ্যক স্থানান্তর করা হয়েছে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক দ্য ফ্রান্সে।

যেগুলো প্যারিসের কেন্দ্রে অবস্থিত ওই ব্যাংকের সদর দপ্তরের নিচতলা থেকে ২৬ মিটার (৮৫ ফুট) গভীরে অবস্থিত সবচেয়ে সুরক্ষিত ভল্টে সংরক্ষিত থাকবে।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad