রাজধানী ঢাকার প্রায় অর্ধেক অংশ লোডশেডিংয়ের কবলে পড়েছে। নারায়ণগঞ্জে জাতীয় পাওয়ার গ্রিড বিকল হওয়ায় এর সূতপাত বলে জানা গেছে। ফলে রামপুরায় সঞ্চালন লাইনে সমস্যার কারণে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ নেই। মেরামতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)। রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, মগবাজার, কারওয়ান বাজার, সেগুনবাগিচা, রাজাবাজার, ফার্মগেট, মগবাজার, মধুবাগ, বকশিবাজার, বাসাবোসহ বিভিন্ন এলাকায় একযোগে বিদ্যুৎ নেই। রাত ৯টা ৫০ মিনিটে একযোগে বিদুতবিচ্ছিন্ন হয় রাজধানীর অনেকটা অংশ। পিজিসিবি গণমাধ্যমকে জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে বিচ্যুতি ঘটে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন বলেও জানায় প্রতিষ্ঠানটি। রোববার…
Author: টাইমস রিপোর্ট
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট রোববার হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের নিয়ন্ত্রণাধীন এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী মোট তেল ও গ্যাস চাহিদার প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে বিশ্বব্যাপী তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দামে বড় ধরনের প্রভাব পড়বে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়বে। এমনকি ঘুরে দাঁড়াতে থাকা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জেপি মর্গান আগেই পূর্বাভাস দিয়ে রেখেছে, যদি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও হরমুজ প্রণালি বন্ধ হয়, তাহলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলার পর্যন্ত উঠতে পারে। ১৩ জুন ইসরায়েল-ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ৭৩ থেকে ৭৭ ডলার…
সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। রোববার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। এর আগে এদিন বেলা সোয়া ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। মিছিল থেকে ‘অবৈধ কালো আইন, মানি না, মানব না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কাল আইন, মানি না মানব না’, ‘আপস না লড়াই, লড়াই লড়াই’, ‘সারা…
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এই বিষয়টি এখন আলোচ্যসূচিতে রয়েছে এবং প্রয়োজন হলেই…
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক পুরুষের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর বরিশাল বিভাগের জেলাগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। আজকের হিসাবে ৩২৯ জনের মধ্যে ১৩৬ জনই বরিশাল বিভাগের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১,…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় চাকরিকাল ২৫ বছর পূর্তিতে তাদের এ অবসর দেওয়া হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৫ বছর চাকরি ঐচ্ছিক অবসর ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব ২০২৪ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত এবং একই বছরে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় উক্ত…
বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর সদরদপ্তর (ইউনিট) প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে প্রভোস্ট সপ্তাহের উদ্বোধন করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদেরকে কর্তব্যপালনকালীন ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনা দেন। প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশে ২৬ জুন পর্যন্ত বিমান…
প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট মতভেদ দেখা দিয়েছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে এ ইস্যুতে পূর্ণাঙ্গ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। কমিশনের প্রস্তাব ছিল—এক ব্যক্তি জীবদ্দশায় দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে একাধিক পক্ষ এর বিরোধিতা করে ভিন্নমত দেয়। বিএনপি, ১২ দলীয় জোট এবং সিপিবি এই প্রস্তাবের বিরোধিতা করে। তবে জামায়াতে ইসলামী, গণ-সংহতি আন্দোলন, গণ-অধিকার পরিষদ, এবি পার্টিসহ বেশিরভাগ দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘এক ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী…
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয় ১৬ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত…
জাতীয় পার্টিতে (জাপা) গৃহবিবাদ নতুন করে সামনে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। সংরক্ষিত নারী আসনে এমপি কে হবেন এ নিয়ে চার সিনিয়র নেতা সরাসরি বিবাদে জড়ান। আবার সংরক্ষিত নারী আসনের জন্য দুইজনের স্ত্রী ও অপর দুইজনের মেয়ের নাম আসে আলোচনায়। মতবিরোধ থেকে পুরানো বিরোধ নতুন রূপ নেয়। দলের আসন্ন কাউন্সিল নিয়ে যে বিবাদ চলছে তাতে জ্যেষ্ঠ নেতাদের কীর্তি ফের আলোচনায় এসেছে। বনানীতে জাপা চেয়ারম্যানের অফিসে আলাপকালে একাধিক প্রেসিডিয়াম সদস্য এ প্রতিবেদককে জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে আসন সংখ্যা বিবেচনায় সংরক্ষিত নারী আসনে জাপার এমপি ছিলেন দুইজন। সেখানে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার স্ত্রী সালমা হোসেন, কাজী ফিরোজ রশীদের মেয়ে…

