চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে আদালত।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করে আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চান।
এ মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

গণঅভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন মারা যান। তারা হলেন, আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ ও অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।