মেহেরপুরে অতিরিক্ত খাজনার প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম

মেহেরপুরে অতিরিক্ত খাজনার প্রতিবাদে ব্যবসায়ীদের আল্টিমেটাম
Advertisement
Advertisement

সরকার নির্ধারিত খাজনার থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতি। সমস্যা সমাধানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বড়বাজার কাঁচামাল আড়ত সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ করে কাঁচামাল ব্যবসায়ীরা। এ সময় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে স্লোগান দেয় তারা। ঠিকাদারদের পাঁচ থেকে সাত গুণ অতিরিক্ত খাজনা আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা।

তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘প্রতি কুইন্টাল কাঁচামাল পণ্যে হাট-বাজার ইজারাদের ৭-১০ টাকা নেওয়ার কথা থাকলেও তা ৩৫-৪০ টাকা নেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধের উপক্রম হবে। এর থেকে বিষ পান করে আত্মহত্যা করা উত্তম।’

বাংলা ১৪৩৩ সনের খাজনা রেট অনুমোদন না হওয়াই ১৪৩২ সন মোতাবেক খাজনা আদায়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন হাফিজুর রহমান।

আগামী ২৪ ঘণ্টায় সমস্যার সমাধানের আল্টিমেটাম দিয়ে বাজার বন্ধের হুঁশিয়ারি দেয় তহবাজার ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে মেহেরপুর পৌরসভার হস্তক্ষেপের দাবি জানান নেতারা।

এর আগে দুই পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মেহেরপুর পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad