চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আলুরঘাট রোড সংলগ্ন একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিব্বির আহমেদ হাসান সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে। তিনি আলুরঘাট রোডের টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে অবস্থিত ‘নিশান প্লাজা’ ভবনের পঞ্চম তলায় পরিবারসহ ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটে ‘তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ’ মাদরাসার কার্যক্রম পরিচালিত হতো।

জানা গেছে, তিনি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি প্রতিষ্ঠানের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর