আবারও ইউরোপের পথে ‘দেলুপি’

আবারও ইউরোপের পথে ‘দেলুপি’
Advertisement
Advertisement

এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে ‘দেলুপি’। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা’-এর এবারের আসরে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাডকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ।

ছবিটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘’নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া।’

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবই স্থানীয়।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট প্রোডাকশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad