চুয়াডাঙ্গায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১
সংঘর্ষের পর এলাকাবাসীর ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

নিহত শিমুল আলমডাঙ্গা উপজেলার ছাত্রপাড়া গ্রামের লাবু হোসেনের ছেলে।

শনিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার ছাত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনার সংবাদ শুনে হোচট খেয়ে পরে স্টোক করে একই গ্রামের নাজিমুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ মারা গিয়েছে। জানা গিয়েছে তিনি নিহত শিমুলের দাদা।

আরও পড়ুন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমডাঙ্গা ছাত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় ঢাকাতে অবস্থানরত অবস্থায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এরই জের ধরে গ্রামে পক্ষ বিপক্ষ তৈরি হয়। ঈদের দুই দিন আগে হৃদয় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর গ্রামে উত্তেজনা তৈরি হয়।

ঈদের দিন সকাল থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শিমুল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যায় মারা যায়।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad