ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত ইফতার মাহফিল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়।

ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতিতে অ্যালামনাই ফ্লোর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা টেবিলে বসে ইফতারে অংশ নেন।

যাদের সঙ্গে দীর্ঘদিন দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি, তারা সহপাঠীদের পেয়ে আড্ডা ও আলাপচারিতায় মেতে ওঠেন। স্মৃতি ধরে রাখতে ছবি তোলার হিড়িকও পড়ে। অনেকেই সহপাঠীদের সঙ্গে খোলামেলা আলাপে মেতে ওঠেন।

আরও পড়ুন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একত্রিত করা এবং সবার মধ্যে একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি করা।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘আমাদের একত্রিত হওয়ার উপলক্ষ খুব কম। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবাইকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

অনুষ্ঠানে ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক এবং সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ইলিয়াস খান বলেন, ‘এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের এক মিলনমেলা। এখানে আমরা সবাই একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং এর হারানো গৌরব পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad