সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Advertisement
Advertisement

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক আব্দুর রাজ্জাক (৭২) উপজেলার বহেরা গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী আব্দুর রাজ্জাকের প্রতিবেশী। সেই সুবাদে দীর্ঘ দিন ধরে ওই কিশোরীকে শারীরিক ও পাশবিক নির্যাতন করে আসছেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে ৪ মার্চ দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে তাকে রাতেই গ্রেপ্তার করেন। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এর আগে কিশোরীর প্রতিবন্ধী বোন ও মাকে শারীরিক নিপীড়ন করার অভিযোগ উঠে। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বরাত দিয়ে তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর