আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর সম্পদ জব্দের আদেশ
লুৎফুল তাহমিনা ও আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে এবং তার সহায়তায় লুৎফুল তাহমিনা প্রায় ১৫ কোটি ৪৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া তার ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে জানান, আসামির নামে জনতা ব্যাংকের ফার্মগেট কর্পোরেট শাখায় থাকা ২০ লাখ টাকার ‘পরিবার সঞ্চয়পত্র’ অবরুদ্ধ করা প্রয়োজন। কারণ অপরাধলব্ধ অর্থ স্থানান্তর বা হস্তান্তরের আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক ক্ষতিরোধ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের কাছে এই অবরুদ্ধকরণের আদেশ চায় দুদক। যা আদালত মঞ্জুর করে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর