পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে জাতীয় দল-বিসিএল অল স্টার্স ম্যাচ

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে জাতীয় দল-বিসিএল অল স্টার্স ম্যাচ
এবারের বিসিএল ওয়ানডে জিতেছে নর্থ জোন। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে মাঠে নামার আগে বিসিএল অল স্টার্স একাদশের বিপক্ষে খেলবে জাতীয় দল, যা মূলত কাজ করবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৭ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি। যদিও এখনো স্কোয়াড ঘোষণা হয়নি, তবে জানা গেছে সদ্য সমাপ্ত বিসিএল ওয়ানডেতে পারফর্ম করা রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, রবিউলহক, মাহফিজুল রবিন, জিশান আলমদের নিয়ে সাজানো হবে বিসিএল অল স্টার্স একাদশ।

এদিকে এখনো ঘোষণা হয়নি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল। ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, প্রায় ১৫ মাস পর ওয়ানডে দলে ফেরানো হচ্ছে আফিফ হোসেন ধ্রুবকে, ফিরছেন লিটন দাস, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। বাদ পড়েছেন জাকের আলী, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর