মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানে তৈরি রিভলবার উদ্ধার

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পাকিস্তানে তৈরি রিভলবার উদ্ধার
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন সেতুর নিচে থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবারসহ কয়েকটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারসংলগ্ন  ব্রিজের নিচে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে পাকিস্তানে প্রস্তুত করা একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করেছে। অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন সদস্য ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।

আরও পড়ুন

যৌথ বাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান সেনা কর্মকর্তা ওয়াসিম আকরাম।

এ ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। নির্বাচন ঘিরে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad