৩০ লাখের ‘প্রিয় নামে ডেকো’

৩০ লাখের ‘প্রিয় নামে ডেকো’
জোভান ও তটিনী
Advertisement
Advertisement

প্রায় তিন বছর আগে নির্মাতা প্রবীর রায় চৌধুরীর মাথায় আসে একটি গল্প। গল্পটি গুছিয়ে নেওয়ার পর তিনি বুঝতে পারেন, এটি নাটকের চেয়ে সিনেমার জন্য বেশি উপযোগী, কারণ বাজেটের প্রয়োজন ছিল বেশ বড়। তখন ভেবেছিলেন সিনেমা বানাবেন। কিন্তু সময় বদলেছে। সাম্প্রতিক সময়ে নাটক নির্মাণেও বড় বাজেট পাওয়া যাচ্ছে। সেই সুযোগেই সিনেমার জন্য ভাবা গল্পটি এবার নাটক হিসেবেই পর্দায় আসছে।

৩০ লাখ টাকা বাজেটে জোভান ও তটিনীকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রিয় নামে ডেকো’। কয়েক দিন ধরে চলছে এর শুটিং। নাটকটির যৌথ চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরী।

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। এরপর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘প্রিয় নামে ডেকো’।

জোভান ও তটিনীর সঙ্গে চিত্রনাট্যকার আহমেদ তাওকীর

নির্মাতা বলেন, নাটকের দর্শক এখন অনেক বেড়েছে। ভালো গল্পে বিনিয়োগও বাড়ছে। সে কারণেই প্রায় ৩০ লাখ টাকা বাজেটে সাত দিনের শুটিংয়ে কাজটি করছেন তিনি। তার ভাষায়, সিনেমা হলে এই গল্পে বাজেট আরও বাড়ত, শুটিং লাগত অন্তত পনেরো দিন।

জোভান বলেন, ২০১৭–১৮ সালে তিনি এক লাখ ষাট হাজার টাকা বাজেটের নাটকেও কাজ করেছেন। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। তার মতে, এটি পুরো নাটক ইন্ডাস্ট্রির জন্য বড় অর্জন এবং আশীর্বাদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad