টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী প্রাইমসিংক সলিউশন্স

টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী প্রাইমসিংক সলিউশন্স
বিজয়ীর নাম ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে প্রাইমসিংক সলিউশন্স। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকার গুলশানের ইএমকে সেন্টারে বিজয়ীর নাম ঘোষণা করেন।

৩৫০ জন আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত এই বিজয়ী আগামী ৩-৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়ার সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবেন।

উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং বিশ্বের সেরা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্র সরকার সিলেক্টইউএসএ উদ্যোগটি চালু করে। এই উদ্যোগ বিনিয়োগকারী, কোম্পানি এবং অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতা আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষ উদযাপন করে। পিচ প্রতিযোগিতার আগে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির বাংলাদেশি প্রাক্তন অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে প্রতিযোগীদের ব্যবসায়িক পরিকল্পনা ও পিচ উন্নয়নে পরামর্শ দিয়েছেন। রা

ষ্ট্রদূত ক্রিস্টেনসেন সকল অংশগ্রহণকারীকে ভবিষ্যৎ উদ্যোক্তা সাফল্যের লক্ষ্যে তাঁদের উদ্ভাবনী ধারণাগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে আরও তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে: https://www.selectusasummit.us.

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad