আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে বৈঠকে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করে।

আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও প্রতিনিধিদলকে অবহিত করেন। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad