জিপ-মোটরসাইকেল সংঘর্ষে ফটিকছড়িতে নিহত ১

জিপ-মোটরসাইকেল সংঘর্ষে ফটিকছড়িতে নিহত ১
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাকিল (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন তালুকদার আনোয়ারা উপজেলার বাসিন্দা।

শাকিলের চাচা আবদুল আজিজ জানান, শাকিল ও তার বন্ধু আলাউদ্দিন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লম্বাটিলা এলাকায় একটি জিপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত আলাউদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর