সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫

সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫
দুর্ঘটনাকবলিত বাসে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ারসার্ভিসের কর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ভুইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হন। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

জকলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন চৌধুরী জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করা এনা পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জের ভুইগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর