থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২
Advertisement
Advertisement

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি শহরের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং বার্তা সংস্থা এএফপি-কে জানান, এখন পর্যন্ত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাগ্রস্ত ক্রেনটি চীনের সহযোগতায় একটি উচ্চগতির রেলপথ প্রকল্পের কাজে ব্যবহার হচ্ছিল। ৫৪০ কোটি ডলার ব্যয়ের এই রেলপথটি বেইজিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অধীনে ২০২৮ সালের মধ্যে ব্যাংককের সাথে চীনের কুনমিং শহরকে যুক্ত করার কথা রয়েছে।

যাত্রীবাহী ট্রেন চলাচলের সময় কীভাবে ক্রেনটি রেললাইনের ওপর ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে থাই কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad