সালমান শাহ্‌ হত্যা মামলা: ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ্‌ হত্যা মামলা: ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন
সালমান শাহ্‌। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার্জশিট জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি।

তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই আরও সময়ের আবেদন করেছে সংস্থাটি।

এর আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্টু বিচারের দাবিতে মানববন্ধন করে সালমান ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি দেখা যায়।

ভক্তদের অভিযোগ, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ২ মাস পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করায় ন্যায়বিচার ধীরগতি। তাদের দাবি, আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়।

গত বছর ২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঐদিনই রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

উল্লেখ্য ক্যারিয়ারের মাত্র সাড়ে ৩ বছরে ২৭ ছবি করেছিলেন সালমান শাহ্‌। এর মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর জানে দেশবাসী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad