বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরগুনায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরশহরের চরকলোনী স্টেডিয়াম এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রাবেয়া আক্তার (২৮)। তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুরি গ্রামের জলিল হাওলাদারের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পৌরশহরের আব্দুল লতিফের বাড়ি ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন রাবেয়া আক্তার। সোমবার রাতে ঘরের ভেতরে ঢুকে রাবেয়া আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছোট বোন পাখি আক্তার। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘নিহত গৃহবধূ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad