কর ফাঁকির মামলায় খালাস বিএনপি নেতা দুলু

কর ফাঁকির মামলায় খালাস বিএনপি নেতা দুলু
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আয়কর ফাঁকির অভিযোগে ১৮ বছর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। দুলুর আইনজীবী মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, ‘এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন সাক্ষী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বিএনপি নেতা দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন।’

এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া তিনি তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর