গণভোটে ‘হ্যাঁ’ জয়ের কৌশল: অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের কৌশল: অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি
Advertisement
Advertisement

আসন্ন ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

যেসব সংসদীয় আসনে দলের নিজস্ব প্রার্থী নেই–এমন ২৭০টি আসনে ‘এনসিপি অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রোববার এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে গণভোটের গুরুত্ব, এনসিপির রাজনৈতিক অবস্থান এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। প্রার্থী না থাকলেও এসব আসনে যাতে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। ওইসব আসনে প্রার্থীরা দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।

প্রধান মাহাবুব আলম বলেন, নির্বাচনী আসনে প্রার্থী থাকুক বা না থাকুক– প্রতিটি আসনে জনগণের কাছে আমাদের অবস্থান পৌঁছে দেওয়া জরুরি। সারাদেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে অ্যাম্বাসেডর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad