খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
আব্দুল রাশেদ বিকুল।
Advertisement
Advertisement

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে ‍এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে রূপসার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল রাশেদ বিকুল। তিনি খুলনা নগরীর দৌলতপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত বিকুল কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন।

রূপসা থানা পুলিশ জানায়, শনিবার গভীর রাতে নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় কিশোর গ্যাং বল এ কোম্পানির (আশিক গ্রুপ) অন্যতম সদস্য বিকুলকে লক্ষ করে দুর্বৃত্তরা তিনটি গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ কিশোর গ্যাং বি কোম্পানি (গ্রেনেড বাবু গ্রুপ) তাকে গুলি করে।
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad