সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক আইন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সার্বভৌমত্ব ও সংহতির নীতি সমুন্নত রাখতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মিলিত সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ।

শনিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সমর্থন জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এর প্রতি ইসরায়েলের স্বীকৃতি ঘিরে সাম্প্রতিক ঘটনা এবং সোমালিয়া প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর এর প্রভাব, সেইসঙ্গে এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক ফলাফল নিয়ে আলোচনার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।

নিজের বক্তব্যে উপদেষ্টা তৌহিদ হোসেন ‘সোমালিল্যান্ড’-এর প্রতি ইসরায়েলের স্বীকৃতিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করতে ও নিন্দা জানাতে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করতে ওআইসির প্রতি আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, ‘ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা যাবে না। অবৈধ কোনো আলোচনা সহ্য করা হবে না। একপাক্ষিকতাবাদ ও জবরদস্তি নয় বরং আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতাবাদকে প্রাধান্য দিতে হবে।’

এর আগে বিশেষ অধিবেশনের প্রস্তুতিমূলক সভায় অংশ নেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধি। ওই বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি নিরবচ্ছিন্ন সংহতি পুনর্ব্যক্ত করেন প্রতিনিধিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad