কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে চাঁদা তুলতেন স্থানীয় বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুর রহমান নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে তার চাঁদাবাজির জন্যে ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারছিলেন না বাজারের ব্যবসায়ীয়রা। ব্যবসা যেমনই হোক, নিয়মিত চাঁদা দিতেই হতো।

সকালে সেই চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। সেখানে দুর্বৃত্তরা হামলা চালালে লাঠি হাতে বাজার থেকে বিতাড়িত করেন বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন

এসময় বাজারে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তবে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকজন ব্যবসায়ী। যার মধ্যে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীও।

খালেক মন্ডল নামে এক কমলা ব্যবসায়ী টাইমস অব বাংলাদেশকে বলেন, ঝামেলা শুরু হলে তিনি তার কমলা বোঝাই ভ্যান রাস্তার পাশে এনে রাখেন। এক পর্যায়ে লাঠি হিসেবে ব্যবহারের জন্য তার ভ্যানের কাঠ খুলে নেওয়ার চেষ্টা করে কিছু মানুষ। এতে ভ্যানে থাকা দুই বস্তা কমলা উলটে পায়ের নিচে চাপা পড়ে। এতে তার প্রায় সাড়ে চার হাজার টাকার ক্ষতি হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad