মোহাম্মদপুরে পাঁচ ঘণ্টায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মোহাম্মদপুরে থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী এলাকার বিভিন্ন জায়গায় যৌথভাবে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।
আসামিরা হলেন–মাহবুবুল আলম, শাহজাদা, আরিফ হাসান, সজল, দ্বীন ইসলাম, রেজোন আলী, শাহ আলম, সোহেল, রিয়াদ, সামীর, রনি সরকার, ইরফান হোসেন সুমন, হাসান, সাকলাইন আহমেদ, ইব্রাহিম, হুসাইন, শফিক উদ্দিন, জসিম, আমিন, চান মিয়া, রমিজ, বাবু, লিমন, খাইরুল, নওশাদ, রানা, হাসিনা বেগম, সুজন, কামাল, সাইফুল মিয়া, রুবেল, জনি, রাব্বি, তানভীর আহমেদ তুষার, শুভ, আল আমিন, মান্নান, নয়ন, রনি, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মনির হোসেন, জসিম, মেহেদী, রাব্বি, রবিউল, শেখ আসাদুজ্জামান, মমিন, আশিকুল ইসলাম আশিক, মোহাম্মদ আলী, মনির হোসেন, প্রকাশ, আশিক।
এ সময় আসামিদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, নয়টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি, ১২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয় জানান মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে জানান তিনি।


