দলীয় রাজনীতি ছাড়িয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার আহ্বান

দলীয় রাজনীতি ছাড়িয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার আহ্বান
Advertisement
Advertisement

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রেখে জনগণকে সর্বোচ্চ ও মানসম্মত সেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

তিনি বলেন, ‘হাসপাতাল কোনো দলের জায়গা নয়; এটি চিকিৎসা ও সমস্যা সমাধানের স্থান। চিকিৎসক যে দলেরই মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, তার প্রধান কর্তব্য হচ্ছে সঠিকভাবে সেবা প্রদান করা।’

রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নুরজাহান বেগম বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে নজর দেওয়া জরুরি। এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ পিছিয়ে আছে উল্লেখ করে তিনি জানান, জন্মহার পূর্বের তুলনায় বেড়েছে, একই সঙ্গে শিশু ও মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।

রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নিলে হাসপাতাল সংখ্যা বাড়লেও স্বাস্থ্যখাতে উন্নতি আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। সঞ্চালনা করেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর