ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: ডা. আবু জাফর

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: ডা. আবু জাফর
ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে | ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।

পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘হাদিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জিএস স্কোর ছিল সর্বনিম্ন। চিকিৎসকদের জোর প্রচেষ্টায় কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন।’

তিনি আরও বলেন, ‘তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ডান কান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। এমন আঘাতে ভেতর থেকে প্রচণ্ড ক্ষতি হয় এবং ব্রেন ফুলে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এ কারণে নিউরোসার্জনরা ব্রেনের হাড় বড় করে খুলে দিয়েছেন, যাতে চাপ না বাড়ে।’

তিনি জানান, নাক ও গলা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, যা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন। সরকারিভাবে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত ছিল, তবে পরিবার এভারকেয়ার হাসপাতালে নিতে চাইলে সে ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান আগেই জানিয়েছিলেন, রোগীকে যখন আনা হয় তখন থেকেই অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং গুলিটি তার মস্তিষ্কের ভেতরেই ছিল।

এদিন জুমার নামাজ শেষে রাজধানীর বিজয় নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামেই পরিচিত।

এদিকে এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

অন্যদিকে হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর