মাদারীপুরে ৪ মাদক কারবারি কারাগারে

মাদারীপুরে ৪ মাদক কারবারি কারাগারে
মাদারীপুরে মাদকসহ গ্রেপ্তার ৪ জন আসামি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরের ডাসার উপজেলায় ৪ মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনের মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন- উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল প্রকাশ বাড়ৈ (৩৮), তন্ময় পাত্র (২১), বাড়ৈ (২৪) এবং রথিন সরকার (২১)।

এর আগে বুধবার ডাসার উপজেলায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার উত্তর চলবল হাইস্কুল মাঠে পুলিশ ও মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে বুধবার রাতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি প্রকাশ বাড়ৈর নামে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad