খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি
এভারকেয়ার হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন।

বুধবার সকাল ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।

একটি সূত্র বলছে, তিনি এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালে গেছেন এবং খালেদা জিয়াকে দেখতে গেছেন। তবে আরেকটি সূত্রের দাবি, দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে যাবেন এবং সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।

সূত্রটি বলছে, রিচার্ড বিলিই সিদ্ধান্ত নেবেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে কিনা। যদি লন্ডন নেওয়া না যায়, তাহলে কাছের বিকল্প হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ারও চেষ্টা করা হবে।

আরও পড়ুন

দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন। তার কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে সাবেক এই প্রধানমন্ত্রীর সবশেষ অবস্থা।

এর আগে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীকে।

খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এ ছাড়া রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad