রাজশাহীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে নিউমার্কেট এলাকার ‘ওয়ে হোম’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বিমল চন্দ্র অধিকারীর ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার তিনি হোটেলে ওঠেন এবং শনিবার তার চেক-আউট করার কথা ছিল।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নির্ধারিত সময় পার হয়ে গেলে হোটেলের কর্মীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তারা ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

সবুজের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যদের আসার পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad