তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: শফিকুল

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: শফিকুল
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি নেই। শনিবার তার (তারেক রহমান) দেশে প্রত্যাবর্তনে সরকারের কোনো বিধিনিষেধ আছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি (শফিকুল) এ কথা বলেন।

এর আগে তারেক রহমান উল্লেখ করেছেন, ‘এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’।

প্রেস সচিব আর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়া সাপেক্ষে তাকে লন্ডনে নেওয়া হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর