জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সংঘর্ষে পাগলা হযরত নামের এক হাজতি মারা গেছেন।
বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাগলা হযরত। অবস্থায় শুক্রবার বেলা ১১ দিকে তিনি মারা যান।
নিহত পাগলা হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার একাধিক মামলার আসামি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকালে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাথে আরেক হাজতি রহিদুর মিয়ার তর্ক শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় বেশ কয়েকবার আঘাত করে। কারারক্ষীরা আহত অবস্থায় পাগরা হযরতকে উদ্ধার করে করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


