ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া টি এ রোডের একটি প্রিন্টিং প্রেসের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে টুটুল (৪৬), শিহাব (২৭) ও সাজু মিয়া নামে ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন

জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, রাবার বুলেটে আহত ৩ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি কান্দিপাড়া এলাকার শাকিল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দিলীপের মধ্যে চলমান বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ছাড়া অন্য কোন কারণ আছে কী না খতিয়ে দেখা হচ্ছে।

সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর